Print

Broadcasting News Corporation

আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে

প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২৪ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: জুন ৭, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমরা যেসকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই সংকোচনমূলক নীতি-কৌশল আরও কিছু দিন চলতে থাকবে। শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অর্থমন্ত্রীকে সহায়তা করেন।

Post Views: 382

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত