ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১৭ জুন (২০২৪ খ্রিস্টাব্দ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, ২৯ জিলকদ ১৪৪৫ হিজরি শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছা উপজেলায় চাঁদ দেখা যায়। শনিবার (০৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১০ জিলহজ ১৪৪৫ হিজরি সোমবার (১৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত