Print

Broadcasting News Corporation

দূতাবাসের সফল প্রচেষ্টায় মিয়ানমার থেকে ৪৫ জন বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তন

প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৪ , ৮:১০ অপরাহ্ণ | আপডেট: জুন ৮, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শনিবার (০৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে মিয়ানমারের জেলে বন্দী থাকা ৪৫ জন বাংলাদেশী নাগরিক মুক্তি পেয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশ্যে আসা মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে এ ৪৫ জন নাগরিক দেশে ফিরবেন। প্রত্যাবর্তনকারীদের বহনকারী জাহাজটি ৯ জুন প্রথম প্রহরে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। ফিরে আসা ৪৫ জনের মধ্যে অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী। বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের কর্মকর্তাগণ রাখাইনের সিতওয়েতে সশরীরে উপস্থিত থেকে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান (ট্রাভেল পারমিট) এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করেন। উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার মিয়ানমারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এ নিয়ে গত এক বছরে, বাংলাদেশ দূতাবাস, মিয়ানমার সর্বমোট ২৪৭ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর আগে চলতি বছরের ২৩ এপ্রিলে সংঘটিত সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তনে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিলো।

Post Views: 342

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত