Print

Broadcasting News Corporation

তাজউদ্দীন আহমদের জীবনী থেকে দেশপ্রেম শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে

প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৪ , ৮:৪০ অপরাহ্ণ | আপডেট: জুন ৮, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মৃত্যুনঞ্জয় রায়, সিনিয়র রিপোর্টার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শনিবার (০৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে তরুণ লেখিকা নাসরিন জেবিনের রচিত “ছোটদের তাজউদ্দীন আহমদ” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি)। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এই বইটি আমাদের শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, প্রকৃতি-প্রেম, সততা, কমলতা এবং সহানুভূতি শিক্ষা জ্বালিয়ে তুলতে সহায়তা করবে। মূলত বইটিতে তাজউদ্দীন আহমেদকে সহজ সাবলীল ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যাতে করে শিশু-কিশোর ও তরুণেরা এই তেজদীপ্ত ও বুদ্ধিমান মানুষটি সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী হয়। প্রতিমন্ত্রী বলেন, তাজউদ্দীন আহমেদ ছিলেন একজন সৎ মানুষ এবং আদর্শ নেতা। ছোটবেলা থেকে তিনি নিজেকে তিলে তিলে এমনভাবে বড় করেছেন যেন যখন দেশের প্রয়োজন হবে তখন সর্বোচ্চ উজাড় করে দিতে পারা যায়। দেশের স্বার্থে তিনি কখনোই কোন কিছুর সাথে আপোষ করেননি। প্রতিমন্ত্রী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তাজউদ্দীন আহমেদ বলতেন “ভালো নেতা হতে গেলে আগে ভালো মানুষ হতে হবে।” প্রতিমন্ত্রী বলেন, তাজউদ্দীন আহমদ কখনো নিজের প্রশংসা শুনতে পছন্দ করতেন না। তিনি আত্মসমালোচনায় বিশ্বাসী ছিলেন। নিজের সমালোচনা তিনি নিজেই করতেন। তিনি নিজেই নিজের প্রতিযোগী ছিলেন।

Post Views: 318

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত