জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের আয়োজনে শনিবার (০৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সপ্তাহ- ২৪ উদযাপন উপলক্ষে সচেতনামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব পারভেজ কবির। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান, সহকারী কমিশনার ভূমি মোঃ মুরাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুব্রত কুমার সরকার, পৌরসভার প্যানেল মেয়র আজাদুল ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান , বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, পাইলট স্কুলের প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রধানগণ, সাংবাদিকবৃন্দ , সুধী ও সেবা গ্রহণকারীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান বক্তারা। সভা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত