Print

Broadcasting News Corporation

বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৪ , ৬:৩০ অপরাহ্ণ | আপডেট: জুন ৯, ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২৪ উপলক্ষ্যে রবিবার (০৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘Accreditation: Empowering Tomorrow and Shaping the Future’। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড’ আয়োজিত র‍্যালিটি শিল্প মন্ত্রণালয় ভবন থেকে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও জনতা ভবনের সামনে দিয়ে মতিঝিল রোড ও মেসার্স পুবালী ফিলিং স্টেশন হয়ে আবার শিল্প মন্ত্রণালয় ভবনে এসে শেষ হয়। এর আগে রঙিন বেলুন উড়িয়ে সিনিয়র সচিব বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবসের কার্যক্রম উদ্বোধন করেন। উল্লেখ্য, ২০১৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবসকে ‘গ’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড ‘বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬’ অনুযায়ী গঠিত হয়। জাতীয় এ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ হিসেবে এটি দেশের মান অবকাঠামো ও সাজুয্য নিরূপণ পদ্ধতির উন্নয়ন, দেশীয় পণ্য ও সেবার মানোন্নয়ন নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, আমদানিকৃত পণ্যের মান নিয়ন্ত্রণে সহায়তা দান এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করে চলেছে।

Post Views: 466

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত