Print

Broadcasting News Corporation

১৫৭ কোটি ৪২ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৪ , ৬:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুন ৯, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫৭ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দ-কৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬৬০ গ্রাম স্বর্ণ, ৩ কেজি ৩৭০ গ্রাম রূপা, ১ লাখ ২২ হাজার ৭৮৩টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৬৭৫টি ইমিটেশন গহনা, ১৪ হাজার ৯৮৯টি শাড়ী, ১০ হাজার ৫৭৩টি থ্রি-পিস, শার্ট-পিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক, ১ হাজার ৩২১ ঘনফুট কাঠ, ১ হাজার ৫৪৬ কেজি চা পাতা, ২৬ হাজার ৯২০ কেজি কয়লা, ৩০০ ঘনফুট পাথর, ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১৮টি ট্রাক, ৩টি পিক-আপ, ২টি প্রাইভেট-কার, ১টি বাস, ১টি ট্রাক্টর, ২৬টি নৌকা, ৩৩টি সিএনজি, ৮৯টি মোটরসাইকেল ও ৩৪টি বাইসাইকেল। জব্দ-কৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১১টি সকল প্রকার গান, ১টি ম্যাগাজিন, ৩ কেজি ৯৮০ গ্রাম গান পাউডার ও ৬ হাজার ৯১০ রাউন্ড গুলি। এছাড়া, গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ-কৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৮২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ৪২২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৬ দশমিক ৩৫২ কেজি হেরোইন, ১০ হাজার ৭৬০ বোতল ফেনসিডিল, ২২ হাজার ৬২১ বোতল বিদেশি মদ, ২৯৯ লিটার বাংলা মদ, ৫৯৩ ক্যান বিয়ার, ১ হাজার ৫০৩ কেজি গাঁজা, ২ লাখ ৮০৮টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২ হাজার ৯১১ বোতল ইস্কাফ সিরাপ, ৮ দশমিক ৫৮০ কেজি কোকেন, ১ কেজি আফিম, ৮২০ বোতল এমকেডিল/কফিডিল, ২৫ লাখ ৮৩ হাজার ৬৬১ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১ লাখ ৬৮ হাজার ৪৮০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১১ বোতল এলএসডি ও ১১ হাজার ৯৯৫টি অন্যান্য ট্যাবলেট। সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৬ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৩ জন বাংলাদেশি নাগরিক, ৮ জন ভারতীয় নাগরিক ও ৬৪২ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post Views: 428

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত