Print

Broadcasting News Corporation

প্রধানমন্ত্রীর আস্থা ও স্বপ্ন পূরণে চেষ্টা করব

প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৪ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: জুন ৯, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক ভাইয়েরা আমাকে দেশের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন বার্তা দেন। এতে আমি খুশি হই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মন্ত্রিত্বের যে দায়িত্ব দিয়েছেন, সেই আস্থা ও স্বপ্ন যেন সুষ্ঠুভাবে পূরণ করতে পারি। মন্ত্রী রবিবার (০৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সুধীবৃন্দের প্রতি একথা বলেন। মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি এসিড বার্ন নিয়ে কাজ করেছি। সাংবাদিকদের নিউজ এবং টেলি-কাস্টের ফলে বিপুল জনমত ও সচেতনতা তৈরি হয়েছিল। যার ফলে বার্ন হসপিটাল করা সম্ভবপর হয়েছিল। আমি এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে মন্ত্রী আরও বলেন, প্রান্তিক পর্যায়ে রোগীদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা জরুরি। বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিত্বে ও বিএস আরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

Post Views: 375

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত