Print

Broadcasting News Corporation

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৪ , ৯:৪১ অপরাহ্ণ | আপডেট: জুন ৯, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের করণীয় শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নবীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। কর্মশালায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থাসমূহ কর্তৃক গৃহীত পদক্ষেপ অবহিতকরণ ও তা বাস্তবায়নে করনীয় বিষয়ে কার্য অধিবেশন পরিচালনা করা হয়। কার্য অধিবেশনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রাথমিক পদক্ষেপ হিসেবে Smart Land Service Delivery বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়। কর্মশালায় স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, নগর উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক শাকিলা জেরিণ আহমেদসহ বিভিন্ন দপ্তর সংস্থার ২০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত ৪, ৫ ও ৬ জুন অনুরূপ পৃথক কর্মশালায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ জিয়াউল হক, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোঃ শহীদুল ইসলাম ভুইয়া, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালক এস এম নিয়ামুল পারভেজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, মন্ত্রিপরিষদ বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২০ জন করে মোট ষাটজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় এসব কর্মশালা অনুষ্ঠিত হয়।

Post Views: 364

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত