Print

Broadcasting News Corporation

জাপান এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের কোলাবোরেশন বৃদ্ধিতে ইচ্ছুক জাপান সরকার

প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৪ , ১০:২৩ অপরাহ্ণ | আপডেট: জুন ৯, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের সংযোগ ও কোলাবোরেশন বৃদ্ধিতে ইচ্ছুক জাপান সরকার। জাপানে রোবোটিক্স ও ম্যনুফ্যাকচারিং ক্ষেত্রে যেসব চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে সেসব ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের পুনরায় প্রশিক্ষণ দিয়ে জাপানের শিল্প কারখানায় নিয়োগ দিতে ও আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি। তাছাড়া ম্যানুফ্যাকচারিং সেক্টরে বাংলাদেশে আরো ইনভেস্ট করতে চায় জাপান। রবিবার (০৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এর মাঝে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান জাপানের রাষ্ট্রদূত। এ সময় শিক্ষামন্ত্রী তথ্যপ্রযুক্তি এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে শিক্ষার সকল ক্ষেত্রে জাপান সরকারের যে কোনো উদ্যোগকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বিশ্ববিদ্যালয়গুলোয় জাপানিজ ল্যাগুয়েজ শেখানো এবং জাপানের প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

Post Views: 411

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত