Print

Broadcasting News Corporation

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২৪ , ৫:২৬ অপরাহ্ণ | আপডেট: জুন ১১, ২০২৪, ৫:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও আতাউর রহমান, পৌর মেয়র (ভার:) আবুল কালাম বকুল, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি (সাবেক) শিবেশ কুন্ডু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহজাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর বাদশা, বিজিবি প্রতিনিধিদ্বয়।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক-বৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Post Views: 567

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত