ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে মঙ্গলবার (১১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সৌদি আরবের যাত্রা করেছেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান (Essa Youssef Essa Al Duhailan) মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান। মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতেমা হজে তাঁর সঙ্গী হয়েছেন। তিনি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে রওনা হন। হজযাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান তাঁর নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রাম ৭ আসনের জনগণকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে তাঁর ও পরিবারের সদস্যবৃন্দের জন্য দোয়া কামনা করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত