Print

Broadcasting News Corporation

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি টাকার চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা

প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৪ , ৯:৪১ অপরাহ্ণ | আপডেট: জুন ১২, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৪ কোটি ৪ লাখ ২1 হাজার ২৫০ টাকার চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা লিমিটেড। বুধবার (১২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরীর হাতে রবি আজিয়াটা লিমিটেড প্রতিনিধিদল এ চেক হস্তান্তর করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, রবি আজিয়াটা লিমিটেড এর পক্ষে শরিফ শাহ জামাল রাজ (ভাইস প্রেসিডেন্ট, হেড অভ্‌ পাবলিক অ্যাফেয়ার্স এবং সাসটেইনেবিলিটি), মোহাম্মদ সরফরাজ হায়দার (ভাইস প্রেসিডেন্ট, হেড অভ্‌ লিগ্যাল অ্যাফেয়ার্স), তাসনুভা আমরীন জামান (ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ) সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Views: 489

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত