Print

Broadcasting News Corporation

বেগমগঞ্জে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ

প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২৪ , ৭:০৫ অপরাহ্ণ | আপডেট: জুন ১৩, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় বাস্তবায়নাধীন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা। এ সময় এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Post Views: 478

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত