Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২৪ , ৮:০১ অপরাহ্ণ | আপডেট: জুন ১৩, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে চার বছর আগে দায়ের একটি মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: রবিউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিতরা হলেন ইসলামপুর তেররশিয়া মোকসেদ মন্ডলপাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে মেসবাহুল হক (৩৯) ও সূর্যনারায়ণপুর মন্ডলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৮)।
মামলা চলাকালে এক আসামী দণ্ডিত রবিউলের ছোটভাই আবু হুরায়রা বাবু মারা যায় ও অপর আসামী মহারাজপুরের ভাগ্যবানপুর মন্ডলপাড়ার গোলজার মন্ডলের ছেলে কামাল আলীকে বেকসুর খালাস দেন আদালত।
রাষ্ট্র-পক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০২০ সালের ১২ এপ্রিল মহারাজপুরের জোড়বকুলতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ সিলযুক্ত চটের বস্তা থেকে প্লাস্টিকের বস্তায় ভরার সময় ৩০০ বস্তা-ভর্তি ১৫ টন চালসহ গ্রেফতার হন মেসবাহুল ও রবিউল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন ডিবির উপ-পরিদর্শক আবর্দুাহ জাহিদ। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপ-পরিদর্শক আসগার আলী ২০২০ সালের ২৯ জুলাই অভিযোগ-পত্র জমা করেন।

Post Views: 470

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত