ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাহিনীদ্বয়ের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান’কে ধন্যবাদ জানান। সাক্ষাতের পূর্বে, সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত