Print

Broadcasting News Corporation

46 IPAMS এর লোগো উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২২ , ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২২, ৯:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি মঙ্গলবার (১৪ জুন ২০২২) সকালে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে 46th IPAMS এর লোগো উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করেন। এসময় সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাগণ এবং USARPAC এর সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী ১২-১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী এবং US Army Pacific (USARPAC) এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকা ও কক্সবাজারে 46th Indo-Pacific Armies Management Seminar (IPAMS) অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনার উপলক্ষে US Army Pacific (USARPAC) এর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গত ১২ জুন ২০২২ তারিখ হতে তিন দিন ব্যাপি মধ্যম পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং ইন্দো প্যাসিফিক এলাকার সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও সম্মিলিত প্রয়াসে একসাথে এই এলাকার বৃহত্তর স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উপযুক্ত কর্মধারাকে নিরুপনের জন্য এই সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ সেনাবাহিনী তৃতীয়বারের মত এই বৈশ্বিক সম্মেলন আয়োজন করবে। এ সম্মেলনে মিত্র দেশসমূহের সেনাবাহিনী সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক পরিমন্ডলে এ রকম একটি বৃহৎ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি সাহসী উদ্যোগ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পেশাদারী যোগাযোগের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হওয়ার পাশাপাশি সামগ্রিক সম্পর্কেরও উন্নয়ন সাধন হবে। এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক এলাকার ত্রিশোর্ধ্ব দেশের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং সেনাবাহিনীর পেশাদারিত্বের মান আন্তর্জাতিক পরিমন্ডলে প্রকাশিত হবে। উল্লেখ্য যে, 46th IPAMS সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি https://ipams.army.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

Post Views: 533

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত