ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়-গামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ছাদে সাপ দেখতে পেয়েছে স্থানীয়রা। তাৎক্ষনিক সেই দৃশ্য মোবাইলে ধারণসহ ট্রেনের স্টাফকে অবগত করে তারা। তবে ঘটনার পর পরেও কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (২৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে ট্রেনের ছাদে সাপ উঠে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিষয়টি নিশ্চিত করে স্টেশন কর্তৃপক্ষ। ট্রেনের ছাদে সাপ আসার খবরটি ছড়িয়ে পড়লে তা দেখতে মুহূর্তে স্টেশন প্লাটফর্মে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টায় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এসময় কিসমত স্টেশন পার হলে ট্রেনের একটি বগির ছাদে সাপটির উপস্থিতি দেখতে পায় যাত্রীরা। এর পর ট্রেনে দায়িত্ব-রতদের অবগত করে। ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রাতেই ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলে সাপটির উপস্থিতি পায় নি। ঠিক কোথা থেকে ট্রেনের ছাদে সাপটি উঠে পড়ে তা স্পষ্ট নয় কর্তৃপক্ষ। ধারণা যাত্রাপথে কোন ভাবে ছাদে উঠে পড়লেও আবারো নেমে পড়েছে সাপটি। এদিকে স্টেশনের গ্রেড ফোর স্টেশন মাস্টার নিরঞ্জন রায় ট্রেনে সাপের উঠে পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখেতে পেয়ে ভিডিও করে আমাদের পাঠিয়েছে। প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে এটি গোখরো সাপ। এর মাঝে ট্রেনটি স্টেশনে পোঁছালে আমরা তল্লাশি চালাই। তবে সাপটিকে পাওয়া যায় নি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত