Print

Broadcasting News Corporation

বাংলাদেশ থেকে ট্যাক্সি ড্রাইভার মোটর সাইকেল চালক নেবে আরব আমিরাত

প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২৪ , ৯:১০ অপরাহ্ণ | আপডেট: জুন ২৭, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দুবাই ট্যাক্সি সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা, বাংলাদেশ থেকে বছরে ন্যূনতম ২ হাজার ট্যাক্সি ড্রাইভার এবং মোটরসাইকেল চালক নিয়োগ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার(২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী সাথে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর-এর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে সংযুক্ত আরব-আমিরাত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। সংযুক্ত আরব-আমিরাতের সাথে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, মে মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল নিয়োগ করে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬ টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে ইতোমধ্যেই দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি করপোরেশন। তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল চালক এবং ৩শত ট্যাক্সি চালক রয়েছে। এছাড়া, আগামী বছর থেকে কমপক্ষে ২ হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিবে দেশটি। চলতি বছর ১৩শ কর্মী পাঠানো হবে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে। সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর জানান, সংযুক্ত আরব-আমিরাত আন্তরিকভাবে বিশ্বাস করে দক্ষ জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। এ শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিন, বাংলাদেশ ওভারসীস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ্ব মুদাফফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকরসহ প্রমুখ।

Post Views: 333

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত