Print

Broadcasting News Corporation

রাসেল’স ভাইপারের এন্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে

প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২৪ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুন ২৭, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনারা বাংলাদেশের মেডিসিনের আজকে যারা কর্ণধার তাদের মুখেই শুনলেন রাসেল’স ভাইপারে আক্রান্ত হলে কী করণীয় আর কী করণীয় নয়। আপনারা এই মেসেজগুলো আমাদের জনগণের কাছে পৌঁছে দেন। আপনারাই কিন্তু পারেন জনগণের কাছে রাসেল’স ভাইপারে আতঙ্কিত না হবার বার্তাটা পৌঁছে দিতে। বৃহস্পতিবার(২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অভ্ মেডিসিন আয়োজিত ‘রাসেল’স ভাইপার : ভয় বনাম ফ্যাক্ট’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সর্পদংশনে আক্রান্ত রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদ সদস্যদের অনেক হ্যান্ডস আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। রোগী হাসপাতালে আনার দায়িত্ব যদি আপনারা নেন এবং দ্রুত চিকিৎসকদের কাছে নিয়ে আসেন। তাহলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যাবে। চিকিৎসকদের কাছে চিকিৎসা হচ্ছে। রোগীকে যথাসময়ে আনতে হবে। ভ্যাকসিন নাই, এ ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল’স ভাইপারের এন্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে। রাসেল’স ভাইপার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাই নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সারা দেশে ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞরা এমনভাবে কাজ করছেন আমি মনে করি দেশের মানুষের রাসেল’স ভাইপারের আতংক একদিন চলে যাবে। তাই আসুন, আমরা একসাথে সচেতন হই। সচেতনতার কোন বিকল্প নাই। সবাই একসাথে সচেতন হলে আমরা বর্তমানে যে ক্রাইসিস সেটা থেকে উত্তীর্ণ হতে পারব। সেমিনারে বৈজ্ঞানিক সেশনে বক্তা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবু রেজা, রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু শাহীন মোঃ মাহবুবুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডাঃ অনিরুদ্ধ ঘোষ রাসেল’স ভাইপার সাপ এবং এন্টিভেনম নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
বাংলাদেশ সোসাইটি অভ্ মেডিসিনের সভাপতি প্রফেসর ডা. মোঃ টিটু মিঞার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। এছাড়া বিশেষজ্ঞ প্যানেলে দেশের স্বাস্থ্যসেবা খাতের বরেণ্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন। সেমিনারে অনলাইনে সারা দেশের স্বাস্থ্য সেবা খাতের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ সংযুক্ত ছিলেন।

Post Views: 387

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত