Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে বিআরটিএর অভিযানে ৪৩ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২৪ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের জাতীয় মহা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন এবং সড়ক দুর্ঘটনা এড়াতে দ্রুতগামী হেলমেট বিহীন মোটরসাইকেলের ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (২৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে বিআরটিএ পঞ্চগড় সার্কেল বোদা হাইওয়ে থানা পুলিশকে সাথে নিয়ে যৌথ ভাবে পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার ১১ মাইল এলাকায় এই অভিযান কার্যক্রম শুরু করে। শুরুর এক ঘন্টায় বিভিন্ন ক্যাটাগরির ৮টি যানবাহনকে জরিমানা করে ৪৩ হাজার টাকা আদায় করা হয়েছে। একই সাথে তাদের সতর্ক করা হয়। অভিযানে বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্ বলেন, বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে মহাসড়কে অবৈধ খেলাপি এবং ফিটনেস বিহীন, দ্রুতগতির হেলমেট বিহীন মোটরযানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সে অভিযানের অংশ হিসেবে আজকে আমরা বোদা হাইওয়ে থানা পুলিশকে নিয়ে বিশেষ এই অভিযান শুরু করেছি। রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা কাজ করে যাবো। তিনি আরো বলেন, সড়কে দুর্ঘটনার মূল কারণ অসতর্কতা। এজন্য আমরা অনেককে আটক করে সতর্ক করে দিচ্ছি। মোটরসাইকেলে হেলমেট পরিধানে উৎসাহ করছি। প্রত্যেককে রাস্তায় আইন মেনে চলার জন্য একই সাথে উৎসাহ প্রদান করছি। নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ’র এ কর্মকর্তা।

Post Views: 492

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত