Print

Broadcasting News Corporation

আওয়ামী লীগই একমাত্র দল যারা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২৪ , ৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে। স্মার্ট ওয়ার্ল্ডের সামনে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা স্মার্ট আওয়ামী লীগ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক দরকার। এটি করার জন্য, আমাদের দৃষ্টিভঙ্গি ও নীতির সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাই, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে জনগণের সাথে যোগাযোগের জন্য তাদের অভিন্ন মূলমন্ত্রের আওতায় আনতে কাজ করছি। সেজন্য আমি নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
শুক্রবার (২৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আরও বলেন, কিছু দল আছে যারা ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে জন্ম নিয়েছে অথবা সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী দল। আরও কিছু দল আছে যারা খুবই দুর্বল এবং কিছু দাবি দাওয়া করা ছাড়া তাদের আর কোন সক্ষমতা নাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহ-সভাপতি কাজী শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য ও শাকুর হোসেন শাকু, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, উপ-প্রচার সম্পাদক শরীফ হাসান প্রমুখ।

Post Views: 472

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত