Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে ৩য় জেলা কাব হলিডে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ৩য় জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ কাব সদস্য অংশ গ্রহণ করে। শনিবার (২৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে শহরের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহা. মার্শাল। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, রিনা আখতার জাহান, নুরুল ইসলাম, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা কাব লিডার রকিব উদ্দিন আহমেদসহ অন্যান্যরা। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা আনন্দের সাথে কাবিং কার্যক্রমে অংশ নিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করে। যা তাদের আগামী শাপলা অ্যাওয়ার্ড অর্জনে ভূমিকা রাখবে।

Post Views: 352

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত