Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে শ্বশুরের মৃত্যুর কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৪ , ৫:৩৭ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের আটোয়ারীতে শ্বশুরের মৃত্যুর কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা জান্নাতুল আক্তার জুঁই (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। সন্ধ্যায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্রে জানা যায়, গত এক বছর আগে পঞ্চগড় সদরের ফুটকিবাড়ী (নতুনবস্তি) গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তার জুঁই এর পারিবারিক ভাবে বিয়ে হয় আটোয়ারীর মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম মিঠু’র (৭০) ছেলে মির্জা আল মামুন বাবু’র সাথে। এদিকে জুঁই এর শ্বশুর রফিকুল ইসলাম মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুন (শুক্রবার) রাতে মৃত্যুবরণ করে। পরদিন ২৯ জুন (শনিবার) দুপুরে তার দাফন কাজ সম্পন্ন হয়। একই দিন বিকেলে জুঁই শ্বশুর বাড়িতে ঘরের বারান্দার মেঝে পরিষ্কার করার সময় বারান্দায় থাকা স্ট্যান্ড ফ্যানের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ তৌহিদুল ইসলাম ভুইয়া বলেন, সন্ধ্যায় জুঁই নামে ওই গৃহবধূকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করে। সে প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

Post Views: 412

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত