Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৪ , ৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলো, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর গ্রামের আব্দুল রশিদের মেয়ে বর্ষা খাতুন। অপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে বাখের আলী বিশ্বনাথপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় বর্ষা খাতুন নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকার বেলা সাড়ে ১১টার দিকে স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক অজ্ঞাত পরিচয়ে মানসিক ভারসাম্যহীন একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Views: 413

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত