Print

Broadcasting News Corporation

নাচোলে বেসরকারি সংস্থা মৌসুমীর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৪ , ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিয়ে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা “মৌসুমী”র দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টায় বিআরডিবি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক, হোসেন শহীদ ইকবালের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী শুভ্র পাণ্ডের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপ-নির্বাহী পরিচালক মোঃ এরফান আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক। এদিন সুশিল সমাজের প্রায় শতাধিক প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালায় মূলত: চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র অঞ্চলের নাচোলে বিশ্ব জলবায়ুর প্রভাব মোকাবেলায় খরাপ্রবন মাটির ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা কল্পে ও এ অঞ্চলে খরা সহিষ্ণু ফসল চাষে কৃষকদের উদ্ধুকরণ, পুকুর ও খাল খনন ও পূণঃ খনন করে বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে এ সংস্থা নাচোলের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে উপকারভোগি নির্বাচন, জলবায়ু পরিবর্তন অভিযোজন দল গঠনসহ এগারোটি প্রস্তাবনা উপস্থাপন করে।

Post Views: 634

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত