Print

Broadcasting News Corporation

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি চৌরাস্তা উপ শাখার উদ্বোধন

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৪ , ৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি নোয়াখালীর চৌমুহনীর চৌরাস্তা উপ শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ)
দুপুরে শাখা অফিসে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চৌমুহনী শাখার ম্যানেজার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার। এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফেনী শাখার ম্যানেজার মজিবুল হক মজুমদার, মাইজদী শাখার ম্যানেজার ইফতেকার করিম, কাজিরহাট শাখার ম্যানেজার মিজানুর রহমান, সোনাইমুড়ী শাখার ম্যানেজার আবুল ফয়েজ, ঢাকার হেড অফিসের কর্মকর্তা জাাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

Post Views: 432

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত