Print

Broadcasting News Corporation

ফলদ বনজ ও ঔষধি গাছের যেকোনো একটি রোপণে পরিবেশমন্ত্রীর আহ্বান

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৪ , ৮:১৬ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকের ফলদ, বনজ ও ঔষধি গাছের কমপক্ষে একটি রোপণ করা উচিত। সম্মিলিতভাবে গাছ রোপণ করে, আমরা একটি সবুজ, স্বাস্থ্যকর ও আরো টেকসই এবং সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো। রবিবার (৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার ভারতীয় দূতাবাসে একটি নিম গাছ রোপণের মাধ্যমে ‘One Tree4Mother’ ক্যাম্পেইন উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, ‘One Tree4Mother’ ক্যাম্পেইন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রমাণ। দুই দেশ একসাথে, আমরা আরো টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে পারব। এ কর্মসূচি সবাইকে গাছ রোপণ ও লালনে একত্রিত করে আমাদের পৃথিবীকে রক্ষার দায়িত্ব নিতে অনুপ্রাণিত করবে। এ সময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 399

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত