Print

Broadcasting News Corporation

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম। সোমবার (১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) বিমান বাহিনী সদর দপ্তরে সাক্ষাতকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে, ভারতীয় নৌবাহিনী প্রধান সস্ত্রীক এবং প্রতিনিধি দলসহ রবিবার (৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। ভারতীয় নৌবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 374

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত