Print

Broadcasting News Corporation

স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ডেপুটি স্পীকার

প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২৪ , ৯:৫৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি। এসময় স্পিকারের সাথে তিনি কুশলাদি বিনিময় করেন এবং স্পিকার তাঁকে স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হয়ে দায়িত্ব পালনের পরামর্শ দেন। দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা ও চিকিৎসাধীন সময়ে সার্বক্ষণিক তত্বাবধান করায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও স্পিকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান ডেপুটি স্পীকার। তিনি সোমবার (১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেন ও সংসদ ভবনের নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করেন। গত তিন দিন তিনি ঢাকার সমন্বিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন। এসময় ডেপুটি স্পীকারের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজ রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন ও প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব:) এমপি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতালে সাক্ষাৎ করেন এবং স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। অসুস্থতার সময় আন্তরিকভাবে খোঁজ রাখায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post Views: 514

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত