Print

Broadcasting News Corporation

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৪ , ৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ সাদিক এর সভাপতিত্বে মঙ্গলবার (২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. শ্রী বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহা: আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন। বৈঠকে ২য় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২য় বৈঠকের সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।এছাড়াও বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদপ্তর ও সরকারি কর্মচারী হাসপাতালের কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। কমিটি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের অভ্যন্তরীণ যে ভূমি আছে সেখানে সকল প্রেস,অফিস ভবন, আবাসিক ভবন এবং অন্যান্য সকল ধরনের স্থাপনা অন্তর্ভুক্ত করে যে মাস্টার প্ল্যান করা হয়েছে সেটা যথাযথভাবে সম্পন্ন করে বাস্তবায়ন করার সুপারিশ করে। বৈঠকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে বিনামূল্যে যে মুদ্রণ সেবা প্রদান করা হয় তার আর্থিক মূল্য নিরূপণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে অবহিত করার সুপারিশ করা হয়। কমিটি উন্নয়ন প্রোজেক্ট শেষ হওয়ার পর যেসকল প্রোজেক্ট থেকে সরকারি যানবাহন অধিদপ্তরে গাড়ি ফেরত দেওয়া হয়নি তাদেরকে পত্র দিয়ে সতর্ক করার পাশাপাশি দ্রুত গাড়ি ফেরত দেওয়ার সুপারিশ করে। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ক্যটাগরীতে শূন্যপদ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় এবং শূন্যপদ পূরণের ব্যবস্থা করাসহ বিশেষ প্রয়োজন ব্যতীত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল প্রকার ডেপুটেশন বন্ধ করার সুপারিশ করা হয়। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 427

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত