Print

Broadcasting News Corporation

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি এর সভাপতিত্বে দ্বিতীয় বৈঠক মঙ্গলবার (২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোঃ মোতাহার হোসেন এমপি, মোঃ রশীদুজ্জামান এমপি, মোঃ সালাহ উদ্দিন মিয়াজী এমপি, মোঃ মজিবর রহমান (মজনু) এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, আবদুল হাফিজ মল্লিক এমপি এবং ফরিদা আক্তার বানু এমপি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কমিটির বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ এর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া ও মোনাজাত করা হয়। ১ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণসহ বাস্তবায়ন অগ্রগতি বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠকে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন, আলোচনা ও সুপারিশ করা হয়। এসময় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার জন্য আইনি প্রক্রিয়ায় আইনমন্ত্রীর পরামর্শ ও সহায়তা চাওয়া হয়। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ জরিপ অধিদপ্তর এর কার্যক্রম সম্পর্কে কমিটিতে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন, আলোচনা ও সুপারিশ করা হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Post Views: 404

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত