Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৪ , ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাকুরী স্থায়ী-করনের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল থেকে তারা এ কর্মসূচী শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে সকাল থেকে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান নেয়। এসময় বক্তব্য দেন, মহারাজপুর সাব-জোনাল অফিসের প্রকৌশলী আমিনুল রসুল, বিলিং সহকারী শারমীন আখতার, মিটার রিডার একরামুল ইসলাম,ল্যাইনম্যান সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা। কর্মসূচী থেকে অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে চাকুরী স্থায়ী করনের দাবি জানানো হয়।

Post Views: 642

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত