Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৪ , ৬:৫৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক ভাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার পারভেজ মোশারফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাবিনা বেগম, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী প্রমুখ। এসময় অত্র উপজেলায় মোট ২৪০০ জন কৃষকের মাঝে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Post Views: 995

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত