Print

Broadcasting News Corporation

রাষ্ট্রপতির সাথে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৪ , ৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষা বিস্তারে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম প্রণয়ন করতে হবে।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

Post Views: 472

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত