Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৪ , ১০:৫০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের হাসানহাট এলাকা থেকে অনিক বাহিনীর প্রধান অনিক অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরাফত হোসেন অনিক বাবুনগর গ্রামের খুরশিদ আলমের বাড়ির শাহাদাত হোসেন ওরফে হক সাবের ছেলে। বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুদীপ্ত নাথ দীপ্ত হাসান হাট এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি এয়ারগান জব্দ করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে। অনিক দীর্ঘদিন ধরে একটি বাহিনী গঠন করে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তাকে কারাগারে পাঠানোর হয়েছে।

Post Views: 360

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত