Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে শাকিল হত্যার দায়ে একজন আটক

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৪ , ১০:৫৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় শাকিল হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের তিন দিনের মাথায় সাইদুর রহমান সোহেল (৩৫) নামে আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে হত্যার সাথে জড়িত থাকার দায়ে র‍্যাব-১৩ বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে সোহেলকে ঠাকুরগাঁও জেলার ফকিরপারা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে দিন রাতেই তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতার সাইদুর রহমান সোহেল ঠাকুরগাঁও জেলার ফকিরপারা গ্রামের শাহজামাল এলাইস শাহজালালের ছেলে। এদিকে নিহত যুবক শাকিল উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় গোসল ও খাওয়া শেষে বাড়ি থেকে হাল চাষের টাকা সংগ্রহের কথা বলে বের হয় বলে জানা যায়। রাত ৮টার সময় তার স্ত্রীর সাথে কথা হলেও রাত ১১ টায় স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারে পরিবারের সদস্যরা। ঘটনার দিন রাতে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে র‍‍্যাব বিষয়টি অবগত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (৫ জুলাই) সোহেলকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় হস্তান্তর করে। এর আগে শাকিলের মরদেহ উদ্ধারের পর বুধবার রাতেই থানায় একটি ইউডি মামলা দায়ের হলেও সোহেলকে গ্রেফতারের পর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বলেন, ঘটনার দিন অনেকেই তাদের একসাথে দেখেছে বলে জানা গেছে। তবে তাদের পারিবারিক কোন সম্পর্ক নেই। আটকের পর র‍‍্যাব আমাদের কাছে হস্তান্তর করে। শনিবার আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

Post Views: 394

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত