Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৪ , ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গত ২৭ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার (৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত না থাকলেও কখনো হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত নামছে। এতে করে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে। বৃষ্টির জন্য অনেকেই ছাতা নিয়ে বের হলেও অনেকে প্রয়োজনের ক্ষেত্রে বৃষ্টিতে ভিজছে। তকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, তীব্র দাবদাহের পর জেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। এদিকে গত শনিবার (৬ জুলাই) থেকে রোববার (৭ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ৩ ঘন্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বমোট গত ২৭ ঘন্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Post Views: 522

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত