Print

Broadcasting News Corporation

বিমান বাহিনী প্রধানের এয়ার চীফ মার্শাল র‍্যাংক পরিধান

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৪ , ৪:১৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশক্রমে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পদমর্যাদা এয়ার মার্শাল থেকে এয়ার চীফ মার্শাল পদে উন্নীত করা হয়েছে। রবিবার (৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার চীফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধান র‍্যাংক ব্যাজ পরিধান শেষে বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান বাহিনী প্রধান বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। গাছের চারা রোপণ শেষে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 648

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত