আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর। এখানে শিশুকে নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও কর্তব্যপরায়নতা শিখানো হয় যাতে তারা সৎ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। প্রতিমন্ত্রী শনিবার (৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীতে ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষায় শুদ্ধাচার চর্চা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, ছোটোবেলা থেকে শিশুদের নীতি ও নৈতিকতার ভিত শক্তিশালী না করা হলে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর মাথা নিচু জাতির পক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক মুখ্যসচিব আবদুল করিম ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত