Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদী থেকে চল্লিশোর্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টার দিকে উপজেলার চক-নরেন্দ্রপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি-তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সকালে স্থানীয়রা মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ দেখে পুলিশের ধারণা কয়েকদিন আগে মারা গেছেন তিনি। তবে ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ।

Post Views: 508

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত