Print

Broadcasting News Corporation

বাড়ীতে ঢুকে টাকা মোবাইল ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রান্না ঘরের ফ্যান ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ২ লাখ ৮৫হাজার টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর হাতের আঙুলের রগ কেঠে গেছে। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। রবিবার (৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদার বাড়িতে এ ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্না ঘরের ফ্যান ভেঙ্গে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ ৬৫হাজার টাকা নিয়ে নেয়। এরপর তারা পুত্রবধূর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে জিম্মি করে এবং মারধর করে তার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসময় তিনি তাদের বাধা দিলে ওই গৃহবধূ ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২লাখ ৮৫হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ-ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছে গৃহকর্তা দুরুল হোদা। এব্যাপারে সদর থানার ওসি মেহেদী হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেটি আসলেই চুরির ঘটনা না নাকি অন্য কিছু তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Views: 532

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত