Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩জন আটক

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৪ , ৭:২১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার পৌরসভাস্থ লেইক রোড এলাকায় শনিবার (৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামছুল হক জুয়েল (৪৮)-কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। সে মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, শনিবার (৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আবুল কালাম ফজলু (২৭) এবং আশিদ আলী (২৫) নামে ২জনকে আটক করা হয়েছে। কুলাউড়া থানা এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করে। এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

Post Views: 562

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত