Print

Broadcasting News Corporation

ইতালি প্রবাসীর উদ্যোগে বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৪ , ৭:২৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে বন্যা কবলিত এলাকায় অর্ধশত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইতালি প্রবাসী হেলাল আহমেদ। প্রথম ধাপের এই কার্যক্রমে প্রতি পরিবারকে ৫ কেজি চাল ১ কেজি চিনি ১ লিটার তেল দেড় কেজি আলু ১ কেজি পেয়াজ ৫০০ গ্রাম রসুন ১ প্যাকেট সেমাই এবং ১টি সাবান দেওয়া হয়। ইতালি প্রবাসী হেলাল আহমেদ আগিউন গ্রামের মরহুম মোঃ আব্দুল আলীর সন্তান । হেলাল জানান, আমরা প্রথম ধাপে অর্ধশতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বন্যার্তদের সাহায্যের জন্য সকল প্রবাসী ও দেশের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন : আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা আরো খাদ্য সামগ্রী বিতরণ করব।

Post Views: 619

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত