Print

Broadcasting News Corporation

বগুড়ায় রথযাত্রায় দুর্ঘটনা খুবই মর্মান্তিক ও শোকাবহ

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৪ , ৭:৩০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, সংগৃহীত চিত্র।

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বগুড়ায় রথযাত্রায় দুর্ঘটনা খুবই মর্মান্তিক ও শোকাবহ। রবিবার (৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ)হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার সময় বিদ‌্যুতা‌য়িত হয়ে তাৎক্ষণিকভাবে ৪ জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। রথযাত্রায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, আহতদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য বগুড়ায় সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৮ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রথযাত্রায় গুরুতর আহত দু’জন রোগীকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহতদের স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন। বগুড়া হাসপাতাল ও বার্নের চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করব। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Post Views: 617

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত