Print

Broadcasting News Corporation

আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী টহল দলের ভুল বুঝাবুঝি নিয়ে প্রচারিত বিভ্রান্তি ও গুজব প্রসঙ্গে

প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২৪ , ১:৩৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৭, ২০২৪, ১:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সকলের জান-মাল রক্ষার্থে গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে সাভার সেনানিবাস হতে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের গুলিতে টহল উপ-অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং কয়েকজন সেনাসদস্য রাবার বুলেটে আহত হন। তৎক্ষণাৎ আহতদেরকে নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশ্যে রওয়ানা হলে, থানা ও আশেপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলি বর্ষণ করতে থাকে। এক্ষেত্রে দ্রুততার সাথে তাদেরকে চিহ্নিত করে নিরস্ত্র করা হয়। পুলিশ সদস্যদের সেনানিবাসে আশ্রয় নেয়ার তথ্য পেয়ে কিছু সংখ্যক বিক্ষুব্ধ জনতা, সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয় এবং পুলিশ সদস্যদেরকে তাদের নিকট হস্তান্তরের দাবী জানায়। এ পর্যায়ে, পুলিশ সদস্যদের নিরস্ত্রীকরণ, পরিচয় নিশ্চিত করণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করা হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে। উল্লেখ্য যে, এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়, যা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হলো। তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 654

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত