Print

Broadcasting News Corporation

র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান

প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২৪ , ২:২২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৭, ২০২৪, ২:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।
বুধবার (০৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ কে এম শহিদুর রহমান র‌্যাবের প্রধান হিসেবে ব্যারিস্টার হারুন অর রশিদের স্থলাভিষিক্ত হলেন। গত ২৯ মে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন হারুন অর রশিদ।
র‌্যাবের বর্তমান মহাপরিচালক ব্যারিস্টার মো.হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে এবং ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

Post Views: 548

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত