Print

Broadcasting News Corporation

রাষ্ট্রপতির সাথে পুলিশের নবনিযুক্ত আইজিপির সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২৪ , ৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৭, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম বুধবার (৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে এ নির্দেশ দেন। রাষ্ট্রপতি পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে। যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

Post Views: 639

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত