ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মো. আসাদুজ্জামানকে বাংলাদেশের এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের এটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত