Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা মন্টু সভাপতি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২৪ , ৯:২১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১০, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
গোলাম মোস্তফা মন্টু এবং ফয়সাল মাহমুদ।

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল্লাহ রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীর-মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন। গোলাম মোস্তফা মন্টু নবম বারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। আর প্রথমবারের মতো দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর (২০২৪-২০২৬) এই কমিটি দায়িত্ব পালন করবেন। নির্বাচিত হওয়ার যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।

Post Views: 590

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত